প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু, পণ্য পরিবহনে অচলাবস্থা
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দাবিতে আবারও অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে লাগাতার ধর্মঘটে যায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ ৪ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল করাসহ আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করার দাবিও জানিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে এসব দাবি-দাওয়া তুলে ধরেন।
Copyright © 2026 All rights reserved.