প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।
রবিবার ( ৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে।
Copyright © 2026 All rights reserved.