প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট দিলেন প্রধান উপদেষ্টা
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি আধুনিক ফ্ল্যাটের চাবি ও দলিল হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর লালমাটিয়া এলাকার এই রেডি ফ্ল্যাটটি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বরাদ্দকৃত এই ফ্ল্যাটটি হস্তান্তরের সময় শহীদ ওসমান হাদির স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই-আগস্ট বিপ্লবে অসামান্য আত্মত্যাগ করা এই বীরের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার স্বরূপ সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটটি ওসমান হাদির পরিবারের আবাসন সংকট নিরসনে সহায়ক হবে।
প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সমবেদনা জ্ঞাপন করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনে শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার প্রক্রিয়া ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Copyright © 2026 All rights reserved.