প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
কুষ্টিয়ায় বিজিবির ড্রোন অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
নির্বাচনী নাশকতার ঝুঁকি এড়াতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির সাহায্যে বিশেষ অভিযান চালিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে পরিচালিত এই অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, শুটার গান এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন ব্যবহার করে নিখুঁতভাবে অস্ত্রের আস্তানাটি শনাক্ত করা সম্ভব হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে চিলমারী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি ছাড়াও রয়েছে ১৪টি দেশীয় রামদা ও চাপাতি।
বিজিবি কর্নেল রাশেদ কামাল রনি নিশ্চিত করেছেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ধরে রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৮টি বিদেশি পিস্তলসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এআই প্রযুক্তির ব্যবহারে বিজিবির এই সাফল্য সীমান্ত এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
Copyright © 2026 All rights reserved.