প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
রাজশাহীতে ককটেল ও পেট্রোল বোমার স্তূপ উদ্ধার
নির্বাচন বানচালের ছক রুখে দিতে রাজশাহী মহানগরীতে বড় ধরনের অভিযান চালিয়েছে র্যা ব-৫।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র্যা ব জানায়, মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকা থেকে ১২টি শক্তিশালী পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়।
র্যা ব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করেছিল। উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেলগুলো ইতিমধ্যে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যা ব ধারণা করছে, ভোটের দিন জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই এই বিপুল পরিমাণ দেশীয় মরণাস্ত্র জমানো হয়েছিল। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রেখেছে র্যা ব। নির্বাচনের ঠিক আগের দিন এমন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.