প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ভোটের আগে কুমারখালীতে ১০ হাতবোমা উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে ভোটগ্রহণের ঠিক আগের দিন একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাত্র ২০ গজ দূরে একটি ঘাস খেত থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় সাধারণ ভোটার ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজারে ঘাস কাটতে গিয়ে জনৈক এক রাজমিস্ত্রি মুখবন্ধ ব্যাগ দেখে সন্দেহ প্রকাশ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট। তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাল টেপে মোড়ানো ১০টি শক্তিশালী বোমা সদৃশ বস্তু পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এবং পরে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ হয়তো এগুলো মজুত করেছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.