প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
নির্বাচনের আগের রাতে এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কয়েক ঘণ্টা আগে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় দলটির বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতেই এই জরুরি ডাক দেওয়া হয়েছে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ সদস্যরা উপস্থিত থাকবেন এবং বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন।
ভোটের ঠিক আগের রাতে এমন জরুরি সংবাদ সম্মেলন নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর দলের কোনো বিশেষ নির্দেশনা বা অভিযোগ রয়েছে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। এনসিপি এই নির্বাচনে অন্যতম আলোচিত পক্ষ হওয়ায় তাদের এই ব্রিফিংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.