প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোট দিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তিনি রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও একই কেন্দ্রে ভোট প্রদান করেন।
বিএনপির এই শীর্ষ নেতার ভোটদান উপলক্ষে কেন্দ্র প্রাঙ্গণে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও দুপুরের দিকে এই কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। মির্জা আব্বাস ভোট দেওয়ার পর উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পুরো এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারির মধ্য দিয়ে ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ চলছে। উল্লেখ্য, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার অধিকাংশ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হতে দেখা গেছে।
Copyright © 2026 All rights reserved.