প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন বিকাল সোয়া ৩টায় ১১ দলীয় জোটের প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল আগারগাঁওয়ে কমিশন ভবনে আসে। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্যরা।
বৈঠক করার কারণ জানতে চাইলে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও ৩ নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত আছেন।
Copyright © 2026 All rights reserved.