প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এই গড় হার নির্ধারণ করা হয়েছে।
ইসি সচিব জানান, দেশের অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রাম ও শহর উভয় অঞ্চলেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রতিটি আসনের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর চূড়ান্ত শতাংশের হার এবং ভোট গণনার কাজ শুরু হবে বলে ইসি সূত্রে জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.