প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
জয়ের ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নিজের দলের বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট।” ১৭ বছর পর দেশের মানুষ নির্ভয়ে ভোট দিতে পারাকে তিনি গণতন্ত্রের বড় বিজয় হিসেবে দেখছেন।
তারেক রহমান জানান, গত কয়েকদিন ধরে মানুষ যেভাবে লঞ্চ, ট্রেন ও বাসে করে গ্রামে ফিরেছেন, তাতেই ভোটের প্রতি জনগণের প্রবল আগ্রহ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এটি শুধু আমাদের আন্দোলনের সফলতা নয়, বরং বাংলাদেশের ১৩ কোটি ভোটারের জন্য এক স্মরণীয় দিন, যারা দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন।
ঢাকা শহরের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল উল্লেখ করে তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচন করছে। কোনো বিশেষ ষড়যন্ত্র এবার জনগণের রায়কে রুখতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন হওয়ায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান এবং দ্রুত ফলাফল ঘোষণার প্রত্যাশা ব্যক্ত করেন।
Copyright © 2026 All rights reserved.