প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোট শেষে ফলের অপেক্ষায় নেতা কর্মীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশজুড়ে বইছে ফলাফলের উত্তেজনা। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমেছে। ব্যালট গণনা শেষে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত তারা কেন্দ্র ছাড়বেন না বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও কেন্দ্রের সীমানার বাইরে উৎসবমুখর পরিবেশে অবস্থান করছেন রাজনৈতিক কর্মীরা। রাজধানীর পীরেরবাগ ও মিরপুর এলাকার কেন্দ্রগুলোতে দেখা গেছে, সমর্থকরা আড্ডা ও সেলফি তুলে সময় পার করছেন। নারী কর্মীদেরও ভোটারদের সহায়তা শেষে এখন ফলের অপেক্ষায় দলবেঁধে বসে থাকতে দেখা যায়।
তৃণমূলের কর্মীরা জানান, ফলাফল যা-ই হোক তারা তা শান্তিপূর্ণভাবে মেনে নিতে প্রস্তুত, তবে নিজ নিজ প্রার্থীর বিজয় নিয়ে তারা দারুণ আশাবাদী। নির্বাচন কমিশন থেকে কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফল ঘোষণা শুরু না হওয়া পর্যন্ত এই অপেক্ষা চলবে বলে জানিয়েছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কেন্দ্রগুলোর বাইরে সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
Copyright © 2026 All rights reserved.