প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোট দিয়ে শান্তি চাইলেন জেমস
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের জনপ্রিয় নগরবাউল মাহফুজ আনাম জেমস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তিনি দেশের সার্বিক মঙ্গল কামনা করে বলেন, গণতান্ত্রিক এই ধারার মধ্য দিয়ে দেশে যেন স্থায়ী শান্তি ফিরে আসে।
বিকেল সাড়ে তিনটায় জেমস ভোটকেন্দ্রে পৌঁছালে ভক্ত ও উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। ভোটার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেলফির আবদার মিটিয়ে তিনি বুথে গিয়ে ভোট প্রদান করেন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই সংগীত তারকা বলেন, ভোট দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও সুশৃঙ্খল ছিল।
ভোট দেওয়া শেষে গণমাধ্যমকে জেমস বলেন, "সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশের মূল শক্তি। যিনিই ক্ষমতায় আসুন না কেন, এই ধারা যেন অব্যাহত থাকে। দেশের মানুষ যেন ভালো থাকে এবং শান্তিতে থাকে।" সুষ্ঠু ও ঝামেলামুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
Copyright © 2026 All rights reserved.