প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ঢাকা-১৪: প্রথম কেন্দ্রে বিনকাসেমের লিড
ঢাকা-১৪ আসনের ভোটগণনার শুরুতে একটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুহাম্মাদাবাদ ফাজিল মাদ্রাসা (মহিলা কেন্দ্র-২) থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, 'দাঁড়িপাল্লা' প্রতীকে তিনি ৬৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৩৮৩ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ঢাকা-১৪ আসনের ফলাফল আসতে শুরু করেছে। প্রথম কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে দেখা যায়, মীর আহমাদ বিন কাসেম বড় ব্যবধানে এগিয়ে আছেন। অন্যদিকে, এই আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক 'ফুটবল' মার্কায় পেয়েছেন মাত্র ৮০ ভোট।
উল্লেখ্য, এই আসনটি রাজধানীর মিরপুর-শাহ আলী-দারুস সালাম এলাকা নিয়ে গঠিত। প্রথম কেন্দ্রের ফলাফল জামায়াত শিবিরে আনন্দ বয়ে আনলেও বিএনপি জোটের প্রার্থীরা পরবর্তী কেন্দ্রগুলোর ফলাফলের দিকে তাকিয়ে আছেন। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং বড় কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
Copyright © 2026 All rights reserved.