প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
বিএনপিকে চীনের অভিনন্দন ও নতুন শুরুর বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পথে থাকায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানায়। একই সঙ্গে নির্বাচনে এগিয়ে থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়ে তারা বলে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চীনের এই অভিনন্দন বার্তাকে আগামী দিনে ঢাকার সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
Copyright © 2026 All rights reserved.