ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এই বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি বড় ধরনের জয় পেয়েছে। বিশেষ করে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার অধিকাংশ আসনে জামায়াত প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে। অন্যদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে আধিপত্য বজায় রেখেছে বিএনপি। এছাড়া নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুটি আসনে জয়লাভ করেছে।
বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুর বিভাগের ৩৩টি আসনের বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:
জেলা আসন বিজয়ী প্রার্থী দল/প্রতীক
পঞ্চগড় পঞ্চগড়-১ মুহাম্মদ নওশাদ জমির বিএনপি (ধানের শীষ)
পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ বিএনপি (ধানের শীষ)
ঠাকুরগাঁও ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি (ধানের শীষ)
ঠাকুরগাঁও-২ মো. আব্দুস সালাম বিএনপি (ধানের শীষ)
ঠাকুরগাঁও-৩ মো. জাহিদুর রহমান বিএনপি (ধানের শীষ)
দিনাজপুর দিনাজপুর-১ মো. মনজুরুল ইসলাম বিএনপি (ধানের শীষ)
দিনাজপুর-২ মো. সাদিক রিয়াজ বিএনপি (ধানের শীষ)
দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপি (ধানের শীষ)
দিনাজপুর-৪ মো. আখতারুজ্জামান মিয়া বিএনপি (ধানের শীষ)
দিনাজপুর-৫ এ. জেড. এম. রেজওয়ানুল হক স্বতন্ত্র (ধানের শীষ সমর্থিত)
দিনাজপুর-৬ আবু জাফর মো. জাহিদ হোসেন বিএনপি (ধানের শীষ)
নীলফামারী নীলফামারী-১ অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার জামায়াত (দাঁড়িপাল্লা)
নীলফামারী-২ আলফারুক আব্দুল লতীফ জামায়াত (দাঁড়িপাল্লা)
নীলফামারী-৩ ওবায়দুল্লাহ সালাফী জামায়াত (দাঁড়িপাল্লা)
নীলফামারী-৪ আব্দুল মুনতাকিম জামায়াত (দাঁড়িপাল্লা)
লালমনিরহাট লালমনিরহাট-১ মো. হাসান রাজীব প্রধান বিএনপি (ধানের শীষ)
লালমনিরহাট-২ মো. রোকন উদ্দীন বাবুল বিএনপি (ধানের শীষ)
লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু বিএনপি (ধানের শীষ)
রংপুর রংপুর-১ মো. রায়হান সিরাজী জামায়াত (দাঁড়িপাল্লা)
রংপুর-২ এ টি এম আজহারুল ইসলাম জামায়াত (দাঁড়িপাল্লা)
রংপুর-৩ মো. মাহবুবুর রহমান (বেলাল) জামায়াত (দাঁড়িপাল্লা)
রংপুর-৪ আখতার হোসেন এনসিপি (শাপলা কলি)
রংপুর-৫ গোলাম রব্বানী জামায়াত (দাঁড়িপাল্লা)
রংপুর-৬ মো. নুরুল আমীন জামায়াত (দাঁড়িপাল্লা)
কুড়িগ্রাম কুড়িগ্রাম-১ মো. আনোয়ারুল ইসলাম জামায়াত (দাঁড়িপাল্লা)
কুড়িগ্রাম-২ আতিকুর রহমান মোজাহিদ এনসিপি (শাপলা কলি)
কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুব আলম সালেহী জামায়াত (দাঁড়িপাল্লা)
কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াত (দাঁড়িপাল্লা)
গাইবান্ধা গাইবান্ধা-১ মাজেদুর রহমান জামায়াত (দাঁড়িপাল্লা)
গাইবান্ধা-২ আব্দুল করিম সরকার জামায়াত (দাঁড়িপাল্লা)
গাইবান্ধা-৩ আবুল কাওছার মো. নজরুল ইসলাম জামায়াত (দাঁড়িপাল্লা)
গাইবান্ধা-৪ মোহাম্মদ শামীম কায়সার বিএনপি (ধানের শীষ)
গাইবান্ধা-৫ মো. আব্দুল ওয়ারেছ জামায়াত (দাঁড়িপাল্লা)
________________________________________