প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
সিরাজগঞ্জ-৪: পোস্টাল ব্যালটে বিজয়ী রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে মূল ভোটে পিছিয়ে থাকলেও ‘পোস্টাল ব্যালটের’ জাদুকরী সংখ্যায় তিনি বিজয়ী হন। মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম আকবর আলীকে হারিয়ে তিনি বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকের এম আকবর আলী ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে রফিকুল ইসলাম খান পান ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। তখন দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ৭৬৫।
এই উত্তেজনার মধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩ হাজার ২১টি পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করা হয়। এই ব্যালটে জামায়াতের প্রার্থী পান ২ হাজার ১৭৯ ভোট, আর বিএনপির প্রার্থী পান মাত্র ৮২০ ভোট। পোস্টাল ব্যালটের এই বড় ব্যবধানই রফিকুল ইসলাম খানকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। চূড়ান্ত ফলাফলে তিনি মোট ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পান, যেখানে আকবর আলীর মোট ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ২৭৮। এই অভাবনীয় জয়ে উল্লাপাড়ায় জামায়াত কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
মনিরুল ইসলাম/রাজধানী
Copyright © 2026 All rights reserved.