প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
গোবিন্দগঞ্জে লড়ে জিতলেন বিএনপির শামীম কায়সার
নিজস্ব প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ হাজার ৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে এটিই একমাত্র আসন যেখানে বিএনপি জয় পেয়েছে; বাকি সবকটি আসনে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ‘ধানের শীষ’ প্রতীকে শামীম কায়সার ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।
এই আসনে মোট ১ কোটি ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ভোটার উপস্থিতির হার ছিল ৬২.৯৪ শতাংশ। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান ২,৩৬০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ ১,৫৫২ ভোট পেয়েছেন। জেলায় বিএনপির একমাত্র বিজয় হওয়ায় গোবিন্দগঞ্জের নেতাকর্মীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা দিয়েছে।
নূর আলম সিদ্দিক/রাজধানী
Copyright © 2026 All rights reserved.