প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার উষ্ণ শুভেচ্ছা
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই জয়ের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। তাঁর এই বার্তায় দুই বাংলার মধ্যকার সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। মোদি এই বিজয়কে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। দিল্লির কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা নতুন সরকারের সঙ্গে ভারতের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.