প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জ ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করবে বিএনপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, "জনগণ বিএনপিকে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করেছে। আমরা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠন করতে সক্ষম হবো।" তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের ‘ফ্যাসিস্ট’ শাসনের কারণে দেশে গণতান্ত্রিক পরিবেশ রুদ্ধ ছিল, যার সুযোগ নিয়ে উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়েছে।
এ সময় তিনি জামায়াতে ইসলামীর বর্তমান উত্থানের জন্য নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে দায়ী করেন। মির্জা ফখরুলের মতে, বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়ার কারণেই জামায়াতের মতো শক্তির উদ্ভব হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের বিপুল রায়ে বিজয়ী হয়ে বিএনপি আবারও দেশে সৎ, স্বচ্ছ এবং কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করবে।
Copyright © 2026 All rights reserved.