প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
সদরঘাটে জুতার গুদামে আগুন: নিয়ন্ত্রণে ৬ ইউনিট
চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকায় একটি জুতার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারবাড়ির ওই গুদামটিতে প্রচুর পরিমাণে রাবার ও প্লাস্টিক জাতীয় জুতা তৈরির কাঁচামাল মজুত ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। জুতার গুদামটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে সহায়তা করছেন।
Copyright © 2026 All rights reserved.