প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
আকাশ ছোয়া লেবুর দামে আগুন
রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে লেবুর দাম। ১৪ দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি পিস লেবুর দাম অন্তত ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতাদের অস্বস্তিতে ফেলেছে।
ক্রেতারা অভিযোগ করে বলেন, বাগান মালিক ও আড়তদাররা রমজানে বেশি মুনাফার আশায় বাজারে লেবু পাঠাচ্ছে না। এর কারণে বাজারে লেবুর কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং দামও বাড়ছে।
বাজার বিশ্লেষণে জানা গেছে সপ্তাহদুয়েক আগেও বাজারে মাঝারি আকারের প্রতি হালি লেবু বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬০ টাকা। কিন্তু বর্তমানে দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
গত মাসে যে লেবুর হালি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকা দরে। এক মাসের ব্যবধানে সেই দাম বেড়েছে হয়েছে প্রায় চারগুণ।
ব্যবসায়ীরা লেবুর দাম বেড়ে যাওয়ার কয়েকটি প্রধান কারণ উল্লেখ করেছেন। তারা বলেন, এখন বসন্তকাল। এটি লেবুর ভরা মৌসুম নয়। এসময় গাছে নতুন ফুল ফুটে এবং কিছু কিছু গাছে ছোট ফল আসে। সেকারণেই বাজারে লেবুর সরবরাহ কমে যায়।
সারা বছর ফলন দেওয়া জাতের লেবুই এখন বাজারে সরবরাহ করা হচ্ছে। এছাড়া নির্বাচনের কারণে দুই-তিন দিন ধরে পরিবহন চলাচল সীমিত রয়েছে। এ কারণে বাজারে লেবু কম।
লেবুর পাশাপাশি কাঁচামরিচের দামও বেড়েছে। গত সপ্তাহে কাঁচামরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকা দরে।
Copyright © 2026 All rights reserved.