প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য অ্যাখ্যা দিয়েছে: নির্বাচন পর্যবেক্ষক দল
রোহানা এন. হেত্তিয়ারাচ্চি বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো তরুণ ও নারী ভোটারদের অধিক উপস্থিতি নিশ্চিত করা। সেইসাথে ভোট গণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে হবে।
রোহানা এন. হেত্তিয়ারাচ্চি নতুন সরকারের কাছে আহ্বান জানান, নির্বাচনি প্রচারণায় যে ব্যয় হয়েছে তা জনগণের সামনে তুলে ধরা এবং জুলাই সনদ বাস্তবায়ন করা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। ১১ ও ১২ ফেব্রুয়ারি কমিশনার পাভেল আন্দ্রিভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় সফর করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়।
পর্যবেক্ষকরা জানান, ভোটগ্রহণের সাথে জরিত নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল দৃঢ় এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণে তারা সচেষ্ট ছিল। ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। পরিদর্শন করা প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সু-প্রশিক্ষিত পদ্ধতিতে ভোট পরিচালিত হয়েছে।
প্রিজাইডিং কর্মকর্তারা সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। ভোটগ্রহণে নিরাপত্তা ও গঠনমূলক পরিবেশ বিরাজ করেছে। পোলিং অফিসাররা দলীয় পোলিং এজেন্টদের সঙ্গে সমন্বয় করে স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করেন।
Copyright © 2026 All rights reserved.