প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ: ভোগান্তিতে পড়বেন তিতাস গ্রাহকরা
এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত গ্রাহক পর্যায়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে। মূলত এলএনজি সরবরাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তিতাসের আওতাধীন আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের চাপের সমস্যায় পড়বেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে আগামীকাল রাত পর্যন্ত সময় লাগতে পারে। হঠাৎ এই গ্যাস সংকটের কারণে গ্রাহকদের রান্নাসহ দৈনন্দিন কাজে যে বিঘ্ন ঘটবে, তার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Copyright © 2026 All rights reserved.