প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
পুরো রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
আসন্ন রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর ফলে পুরো রমজান মাসজুড়ে শিক্ষার্থীরা ছুটির আওতায় থাকবে।
পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখা নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটিয়ে আজ উচ্চ আদালত এই সিদ্ধান্ত দিলেন। আদেশে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকেই দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় আংশিক রমজানে ক্লাস চালু রাখার পরিকল্পনা করলেও আদালতের এই নির্দেশনার ফলে এখন তা বন্ধ রাখতে হবে।
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত কষ্ট এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এই আদেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার ফলে সারাদেশের লাখ লাখ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী দীর্ঘ মেয়াদী ছুটির সুযোগ পাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.