প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিনকে মন্ত্রী করার দাবি
পাবনা-৩ আসনে বিএনপি বিজয়ী প্রার্থী হাসান জাফির তুহিনকে মন্ত্রী করার জন্য দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট এক বিশেষ আবেদন জানান পাবনা-৩ আসনের সর্বস্তরের জনগণ ও তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন দেশপ্রেমিক এবং দলের প্রতি চরম অনুগত। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হওয়া এই নেতার রাজনৈতিক ক্যারিয়ার ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে তাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার জোর দাবি জানানো হচ্ছে।
এলাকাবাসীর দাবি, পাবনা জেলার সামগ্রিক উন্নয়ন ও চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে তার বিকল্প নেই। দলের দুঃসময়ে রাজপথে থাকা এই ত্যাগী নেতাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলে যেমন দলের তৃণমূল কর্মীরা উজ্জীবিত হবে, তেমনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা বিশ্বাস করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্তরের আলোচনায় এখন পাবনা-৩ এর জনগণের একটাই চাওয়া "কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে পাবনার উন্নয়ন এগিয়ে যাক"।
পাবনা চাটমোহর/সোহেল রানা জয়
Copyright © 2026 All rights reserved.