প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
কুমিল্লায় টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ
কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে সুমাইয়া তাবাসসুম নামে ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের প্রবাসী ছালে আহমেদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৫টা থেকে সুমাইয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, শিশুটি খেলার ছলে বা ঘুরতে গিয়ে অসাবধানতাবশত ট্যাংকটিতে পড়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.