প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
সোনারগাঁয়ে হাইওয়ের পিলারে মিলল অজ্ঞাত লাশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় একটি পিলারের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে একটি পিলারের ওপর অস্বাভাবিক অবস্থায় মরদেহটি পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বয়স ও পরিচয় শনাক্তের জন্য আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদসহ প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Copyright © 2026 All rights reserved.