প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন সহযোগী ও মিত্র দলের নেতৃবৃন্দকে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ডাক দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় দেখা গেছে। পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৫ জন। তারা হলেন:
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমির খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ
৫. হাফিজ উদ্দিন আহমেদ
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন
৭. ড. খলিলুর রহমান
৮. আব্দুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আব্দুল মুক্তাদির
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহসানুল হক মিলন
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন
২৪. ফকির মাহবুব আনাম
২৫. শেখ রবিউল আলম
অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় তরুণ ও উদীয়মান নেতাদের আধিক্য চোখে পড়ার মতো। ডাক পেয়েছেন-
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. মো. আমিনুল হক
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশিদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলম
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. মো. নুরুল হক নুর
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. এম ইকবাল হোসেইন
২১. এমএ মুহিত
২২. আহম্মদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পাওয়ার পর মনোনীত সদস্যরা এরই মধ্যে শপথের প্রস্তুতি শুরু করেছেন।
Copyright © 2026 All rights reserved.