প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই শপথের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক পর দেশে নির্বাচিত সংসদীয় সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
বিকেল সোয়া ৪টায় সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে দেশি-বিদেশি হাজারো অতিথির উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে তারেক রহমান মহান আল্লাহর নাম স্মরণ করে সংবিধান রক্ষা ও জনসেবার শপথ নেন।
অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। এর পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। জনমনে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.