প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
জলঢাকা-ডোমার সড়ক এখন মরণ ফাঁদ: নেই সতর্কবার্তা
নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা-ডোমার-ডিমলা সড়কের সালম গ্রাম সংলগ্ন মোড়টি বর্তমানে যাতায়াতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে একটি মালবাহী ট্রাক এখানে পুকুরে পড়ে নিয়ন্ত্রণ হারায়, যার ঠিক দুদিন আগেই একই স্থানে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
নীলফামারী প্রতিনিধি রাশেদুল ইসলাম জানিয়েছেন, জলঢাকা-ডোমার সড়কের সালম গ্রাম বসুনিয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন বাঁকটি এখন এলাকাবাসীর কাছে একটি 'মৃত্যু কূপ'। রাস্তার এই অংশটি বিপজ্জনকভাবে বাঁকানো হলেও সেখানে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কোনো গতিরোধক বা সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ড দেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিনে একের পর এক যানবাহন এখানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাচ্ছে। গতকালের ট্রাক ও এর আগের বাস দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনতিবিলম্বে সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রাশেদুল ইসলাম/ রাজধানী
Copyright © 2026 All rights reserved.