প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
সাবেক স্ত্রীর বিস্ফোরক অভিযোগ: ইমাদকে ‘প্রতারক ও খুনি’ আখ্যা
পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রী সানিয়া আশফাক। দ্বিতীয় বিয়ের খবরের পর ইমাদকে ‘প্রতারক, ঘরভঙ্গকারী ও খুনি’ হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সানিয়ার দাবি, সম্পর্কের অবনতির সময় ইমাদ তাকে জোরপূর্বক গর্ভপাত করিয়েছেন।
সানিয়া আশফাক ইনস্টাগ্রাম পোস্টে অভিযোগ করেন, ইমাদ যখন বর্তমান স্ত্রী নাইলা রাজার সঙ্গে সম্পর্কে জড়ান, তখন সানিয়া তাদের তৃতীয় সন্তান গর্ভে ধারণ করছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে ইমাদ তাকে লাহোরে জোরপূর্বক গর্ভপাত করান বলে দাবি করেন তিনি, যার প্রমাণ হিসেবে তার কাছে ভিডিও আছে বলে জানান। এমনকি এই ক্রিকেটারকে দলে নেওয়ায় ইসলামাবাদ ইউনাইটেডের সমালোচনা করে তাকে বয়কটের ডাক দেন সানিয়া।
অন্যদিকে, ইমাদ ওয়াসিম এই অভিযোগের সরাসরি জবাব না দিলেও তার প্রথম বিবাহকে জীবনের ‘কঠিন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্বীকার করেছেন যে, সেই সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য তিনি অনুতপ্ত। তবে সন্তানদের প্রতি তার ভালোবাসা অপরিবর্তিত থাকবে জানিয়ে তিনি বর্তমানে নাইলার সঙ্গে নতুন জীবন শুরুর কথা নিশ্চিত করেছেন।
Copyright © 2026 All rights reserved.