প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পেলেন শেখ বশিরউদ্দীন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। এর আগে গত সোমবার তিনি নিজেই এই পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ বশিরউদ্দীনের ব্যক্তিগত ইচ্ছার প্রেক্ষিতে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার হাল ধরেছিলেন তিনি। তাঁর পদত্যাগের পর বিমানের নতুন চেয়ারম্যান হিসেবে কে আসছেন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে। বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়।
Copyright © 2026 All rights reserved.