প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
মানবতাবিরোধী অপরাধের বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া কোনো বাধা ছাড়াই নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি স্পষ্ট করেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। তবে বিচার প্রক্রিয়ায় অতীতে কোনো আইনের অপব্যবহার হয়ে থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আসাদুজ্জামান জানান, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল অঙ্গীকার। তিনি বলেন, আইন তার নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে যাবে। আমরা কেবল এটি নিশ্চিত করব যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় এবং আইনের কোনো অপব্যবহার না ঘটে।
নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করার ঘোষণা দিয়ে মন্ত্রী আরও বলেন, যারা ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান রেখেই মন্ত্রণালয় পরিচালনা করা হবে। সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া সংক্রান্ত রাজনৈতিক তর্কের বিষয়ে তিনি নতুন কোনো মন্তব্য না করে দলের মুখপাত্রের বক্তব্যের ওপর আস্থা প্রকাশ করেন।
Copyright © 2026 All rights reserved.