প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
চাঁদাবাজদের দমনে সরাসরি তথ্য নেবেন মির্জা ফখরুল
নিজ এলাকা ঠাকুরগাঁও-১ আসনের চাঁদাবাজি, দখলবাজি ও অপরাধের তথ্য সরাসরি জানতে একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান। এখন থেকে এলাকার যে কেউ সরাসরি এই প্ল্যাটফর্মে মন্ত্রীর কাছে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর পোস্টে উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ের যেকোনো প্রান্তের মানুষের সমস্যা শোনার জন্য তিনি এই ডিজিটাল উদ্যোগ নিয়েছেন। গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটি চালুর পর থেকে অসংখ্য বার্তা জমা পড়েছে, যা তাঁর প্রতিনিধি দল বর্তমানে যাচাই-বাছাই করছে।
মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, প্রতিটি যৌক্তিক সমস্যার দ্রুত সমাধান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে স্বচ্ছ ও অপরাধমুক্ত এলাকা গড়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
Copyright © 2026 All rights reserved.