প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ
সুনামগঞ্জের ছাতককে উৎপত্তিস্থল করে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে সংঘটিত এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.১। রাজধানী ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেটসহ সীমান্তবর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী ছিল। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় জানিয়েছে, গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ স্পষ্ট ছিল। সিলেট নগরীসহ আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে স্বল্পমাত্রার হওয়ায় বড় ধরনের কোনো জানমালের ক্ষতি হয়নি। প্রশাসন ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে।
Copyright © 2026 All rights reserved.