প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
অন্তর্বর্তী সরকারের সব চুক্তি খতিয়ে দেখার পরামর্শ ড. দেবপ্রিয়ের
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বিদেশের সঙ্গে সব জানা-অজানা চুক্তি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এসব চুক্তি বর্তমান সরকারের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা জরুরি। প্রয়োজনে অলাভজনক চুক্তিগুলো বাতিল করার পরামর্শও দেন তিনি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি বিশেষ 'ট্রানজিশন টিম' গঠন করা যেতে পারে। এলডিসি উত্তরণ পেছাতে সরকারের বর্তমান উদ্যোগকে সমর্থন করে তিনি বলেন, সরকারকে ম্যারাথন দৌড়ের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। ১৮০ দিনের কোনো পরিকল্পনার আগে সরকারকে আরও ধৈর্য ধরার এবং চলতি অর্থবছরে বড় কোনো পরিবর্তনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল কোনো অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট কৌশলপত্র দেখাতে না পারা। শেষ সময়ে পরিকল্পনামন্ত্রীর প্রতিবেদন তৈরির কথা বলাকেও তিনি অপর্যাপ্ত বলে মন্তব্য করেন।
Copyright © 2026 All rights reserved.