প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে ইহাম উদ্দীন নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়। গত সোমবার অসাবধানতাবশত ফ্লাস্কের গরম পানি শরীরে পড়ে গুরুতর দগ্ধ হয়েছিল শিশুটি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল সে।
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় গরম পানিতে ঝলসে যাওয়া এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত ইহাম উদ্দীনের বয়স হয়েছিল মাত্র ১ বছর ৪ মাস। সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের করম আলী সওদাগর বাড়ির শেখ মুহাম্মদ রায়হান উদ্দিনের সন্তান। শুক্রবার নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ঘরে রাখা একটি ফ্লাক্সের গরম পানি অসাবধানতাবশত শিশু ইহামের শরীরে পড়ে যায়। এতে তার শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর শুক্রবার তার জীবনপ্রদীপ নিভে যায়।
নিহত শিশুর দাদা এবং স্থানীয় সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন মেম্বার এই হৃদয়বিদারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি তার ভাতিজার প্রথম পুত্রসন্তান ছিল। দীর্ঘ চার দিন হাসপাতালে যন্ত্রণার সাথে লড়াই করে শেষ পর্যন্ত সে না ফেরার দেশে চলে গেছে। এই ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 All rights reserved.