প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
জামায়াতের নতুন কমিটি: ৪ নায়েবে আমির ও ৭ সহকারী সেক্রেটারি
২০২৬-২০২৮ কার্যবর্ষের জন্য ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন এই কমিটিতে ৪ জনকে নায়েবে আমির এবং ৭ জনকে সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল বৈঠকে এই কমিটি চূড়ান্ত করা হয়।
আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে কেন্দ্রীয় মজলিসে শূরার এক বিশেষ বৈঠকে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা ও শপথ পাঠ করানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঘোষিত নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন সাবেক সংসদ সদস্য। তারা হলেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
পাশাপাশি সাতজন সহকারী সেক্রেটারি জেনারেলের নামও প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন— মাওলানা এটিএম মাছুম, সাবেক এমপি মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
দলীয় সূত্র মতে, গত বছরের নভেম্বরে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হওয়ার পর দীর্ঘ আলাপ-আলোচনা ও পরামর্শের ভিত্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সশরীরে উপস্থিত থেকে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।
Copyright © 2026 All rights reserved.