প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
একুশের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওস্থ কার্যালয়ে প্রথমবার অফিস করতে এসে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় তিনি কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন।
অমর একুশের চেতনাকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এটি উন্মোচন করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করতে আসেন তারেক রহমান। সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অফিস শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.