প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
রমজানের নেকি অর্জনে সেরা কিছু আমল
সিয়াম সাধনার মাস রমজান কেবল উপবাসের নয়, বরং নিজেকে পরিশুদ্ধ করার এবং মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। এই মাসে প্রতিটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং প্রতিটি ফরজের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি করা হয়। তাই রমজানের পূর্ণ ফায়দা পেতে নিয়মতান্ত্রিক আমল ও তাকওয়া অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন আলেমরা।
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে হাজির হচ্ছে পবিত্র রমজান। মুমিন মুসলমানের জন্য এই মাসটি ইবাদতের বসন্তকাল। দিনভর রোজা রাখার পাশাপাশি কিছু বিশেষ আমলের মাধ্যমে আমরা আমাদের পরকালীন পাথেয় সমৃদ্ধ করতে পারি।
কুরআন তিলাওয়াত ও অনুধাবন:
রমজান হলো কুরআন নাজিলের মাস। তাই এই মাসে প্রতিদিন অন্তত নির্দিষ্ট পরিমাণ কুরআন তিলাওয়াত করা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা শ্রেষ্ঠ আমলগুলোর একটি। সম্ভব হলে অন্তত একবার পুরো কুরআন খতম করার চেষ্টা করা উচিত।
তাজবিহ ও জিকির-আসকার:
কাজের ফাঁকে বা অবসরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং বেশি বেশি ইস্তিগফার পড়া উচিত। রাসূলুল্লাহ (সা.) এই মাসে বেশি বেশি কালিমার জিকির ও জান্নাত লাভের দুয়া করতে উৎসাহিত করেছেন।
দান-সদকা ও ইফতার করানো:
রমজানে দানের সওয়াব বহুগুণ বেড়ে যায়। সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো এবং রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। কাউকে একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে ইফতার করালেও পূর্ণ রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়।
শেষ দশকের ইবাদত ও কদর অনুসন্ধান:
রমজানের শেষ দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেজোড় রাতগুলোতে ‘লাইলাতুল কদর’ তালাশ করা এবং সারা রাত ইবাদতে মগ্ন থাকা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এছাড়া তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়।
Copyright © 2026 All rights reserved.