প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
রামপুরা-স্টাফ কোয়ার্টার সড়কের বেহাল দশা
রাজধানীর প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা পর্যন্ত ত্রিমোহনী বাস স্ট্যান্ড পেরিয়ে মেরাদিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে বাস, ভারী যানবাহন, বাণিজ্যিক ট্রাক, স্কুলগাড়ি, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পরিবহন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে নিয়মিত। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এমন অবস্থা থাকলেও কার্যকর কোনো সংস্কার কাজ চোখে পড়ছে না। ভাঙা রাস্তায় ধীরগতিতে চলতে গিয়ে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। জরুরি সেবার যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী চালকরা।
প্রতিনিধি/মাহির আহমেদ হৃদয়।
Copyright © 2026 All rights reserved.