প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে।
শোক বার্তায় বিসিবি জানিয়েছে, মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জোহর নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।
Copyright © 2026 All rights reserved.