প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অফিস
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সেখানে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ তাঁকে অভ্যর্থনা জানান। অফিস চলাকালীন তিনি দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর প্রথম কার্যদিবস অতিবাহিত করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ দপ্তরে দাপ্তরিক কাজে যোগ দেন।
এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে তিনি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে নতুন ‘র্যা ঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামসহ তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিরক্ষা সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এই কার্যদিবসে অংশ নেন।
Copyright © 2026 All rights reserved.