প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার (২৩ ফেব্রুযারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রীকে চীন সফরের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে পারস্পরিক স্বার্থ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, কূটনৈতিক এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর প্রথম দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
Copyright © 2026 All rights reserved.