প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৮
চট্টগ্রামের হালিশহরে সেহরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় একটি আবাসিক ভবনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে এসি মসজিদ সংলগ্ন 'হালিমা মঞ্জিল' ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
সেহরির সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরিবারটি কুমিল্লার বুড়িচং থেকে হালিশহরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় দগ্ধ ৮ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিন শিশুসহ মোট ৮ জন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের তথ্য অনুযায়ী, আহতদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.