প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের প্রধান ছয়টি সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
গত রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি করপোরেশনগুলো পুনর্গঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
দেশের বড় ছয়টি সিটি করপোরেশনের প্রশাসনিক কাজে গতি ফিরিয়ে আনতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন:
• ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম।
• ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান।
• খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু।
• সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী।
• নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান।
• গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের সকল সুযোগ-সুবিধা ও ক্ষমতা ভোগ করবেন। পরবর্তী বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত বা নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এই পদে আসীন থাকবেন। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
Copyright © 2026 All rights reserved.