প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার
বিগত শেখ হাসিনার সরকারের সময় হওয়া ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহার শুরুর পর দ্বিতীয় দফায় ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে মোট ২ হাজার ৮টি মামলা প্রত্যাহার করা হল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Copyright © 2026 All rights reserved.