প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন: পরিবার প্রতি মিলবে ২৫০০ টাকা
আগামী ১০ মার্চ দেশে প্রথমবারের মতো ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের আওতায় প্রাথমিকভাবে নির্ধারিত এলাকার প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার এই বিশাল সামাজিক সুরক্ষা কার্যক্রম হাতে নিয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি নির্দিষ্ট ওয়ার্ডের সকল পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কার্ডের বণ্টন প্রক্রিয়া ও অর্থ প্রদানের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এই বিশেষ আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
Copyright © 2026 All rights reserved.