প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন
বগুড়া-৬ এবং শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্ত জানানো হয় এবং আজই এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেন। তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় ওই আসনের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছিল। আরপিও অনুযায়ী স্থগিত হওয়া সেই আসন ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল একসঙ্গে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল কমিশন।
Copyright © 2026 All rights reserved.